স্বপ্ন বালিকা কেমন করে বদলে নিলে নিজেকে এখনও ভাবতে পারিনা। যদি কখনও চাঁদ উঠে, যদি কখনও ওই উঠোনের চেরি ফুলগাছটায় ডেকে উঠে ঝি ঝি পোকা। তুমি অস্বীকার করতে পারবে ? আমি মরে গেলেও না। কি করে ভুলবো ঐ বসন্ত বিলাপ, শুকনো পাতার মর্মর শব্দে আলতো পায়ে হেঁটে বেড়ানো। তালতলার পুকুর ঘাটে বসে অন্ধকারে লুকোচুরি খেলায় হারাতাম দু’জন। জ্যোৎস্নারা আড়াল হলে ভালোবাসার স্পর্শে গাঢ় হতো তোমার বিশ্বাস। তুমি ফিরিয়ে দাওনি বলে, আমি আকণ্ঠ পান করেছি ভালোবাসার অমিয় নির্যাস। কতদিন কতকাল। সেইতো ঢের নয়, আরও যে ছিল বাকী আরও কিছু পাওয়ার অনাদি অনন্তকাল। বাকী শুধু শূন্যতায় খুঁজে পাওয়া আমারই বসন্ত বিলাপ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।